নড়াইলের সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কারাগারে

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলায় নেতৃত্ব দেওয়ায় পৃথক দু’টি মামলায় নড়াইল জেলা আওয়ামী লীগের সিনিয়র

2025-03-20T20:20:28+00:00
2025-03-20T20:20:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলের সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কারাগারে
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ১৮৭)
X

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলায় নেতৃত্ব দেওয়ায় পৃথক দু’টি মামলায় নড়াইল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন। পরে দুপুরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় তাদের আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের আগস্টের ৪ তারিখ নড়াইল সদরের মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে। মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে নড়াইল সদর থানায় ১০ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। ওই মাসের ১৯ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান একই অভিযোগ এনে আরও একটি মামলা করেন। এই মামলার ২ নম্বর আসামি খোকন সাহা এবং ২৬ নম্বর আসামি মেয়র আঞ্জুমান আরা। গত ২৭ জানুয়ারি আসামিরা হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন।

আজ বৃহস্পতিবার নড়াইলের আদালতে হাজির হওয়ার পরে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। তবে গাড়িতে ওঠার সময় মেয়র আনজুমান আরা ও খোকন সাহা জয় বাংলা স্লোগান দিলে বিক্ষুব্ধ লোকজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy