গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাজায় বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবি করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা। নেতারা জুমার নামাজ শেষে সালাম

2025-03-21T14:43:55+00:00
2025-03-21T14:43:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ২:৪৩ পিএম   (ভিজিট : ৩০৮)
X

গাজায় বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবি করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা। নেতারা জুমার নামাজ শেষে সালাম ফিরিয়ে নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দেন। পরে তারা একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে যান।

আজ শুক্রবার (২১ মার্চ) বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তরপাশে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ শুরু করে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। 
সরেজমিনে ঘুরে দেখা যায়, পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুইটি প্রিজন ভ্যান। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুলসংখ্যক সদস্য জ্যাকেট পরে অবস্থান নিয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy