গাজায় ই'সরাইলি গণহ'ত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

ভারতে চলমান মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১

2025-03-21T19:46:31+00:00
2025-03-21T19:46:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজায় ই'সরাইলি গণহ'ত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২১২)
X

ভারতে চলমান মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) নড়াইলের সর্বস্তরের ছাত্র, যুব ও জনতার আয়োজনে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়। মিছিলটি শহরের হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল শেষে পুরাতন বাস টার্মিনাল মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সামাজিক সংগঠক মিনহাজুল ইসলাম, জেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ম. ম. শফিউর রহমান শফিউল্লাহ, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, শাফায়াত উল্লাহ, নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ।

সামাজিক সংগঠক মিনহাজুল ইসলাম বলেন,বাংলাদেশে আমরা হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। আমাদের দেশে একজন হিন্দুকেও ধর্মীয় কারণে হত্যা করা হয়নি। কিন্তু ভরতে মুসলিমদের উপর উগ্রবাদী হিন্দুরা আক্রমণ করছে, মুসলিমদের হত্যা করছে। 

কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ম. ম. শফিউর রহমান শফিউল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রশংসা করে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘকে জানিয়ে দিন যে, ভারত ও ইসরাইল কীভাবে মুসলিম নির্যাতন করছে। বিশ্ববাসীর নিকট আপনার গ্রহণযোগ্যতা রয়েছে। জাতিসংঘ আপনার কথা গ্রহণ করবে।

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম, যুবনেতা রেজাউল ইসলাম, ছাত্রনেতা রাফায়েতুল হক তমাল, কাজী ইয়াজুর রহমান বাবু, ছাত্রনেতা রাশেদুল ইসলাম, সামাজিক সংগঠক মির্জা গালিব সতেজ, মাদরাসাতুত তাহফিজ নড়াইলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মেহেদী হাসান (নাসেরী), ছাত্রনেতা মোঃ আব্দুল কাদের মোল্যা, সাদাব আলম, সাদ বিন আবিদ, ইখতিয়ার উদ্দিন জিহাদ, ইয়াসিন আরাফাত, মেহরাব প্রান্তিক, মাহফুজ আহসান, মুনাওয়ার হোসাইন আসিফ, ইয়াসির আরাফাত, জারিফ বিন জাফরী, ঈসা শিকদার প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy