পিরোজপুরে রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে এক রিকশাচালকে হত্যা করা হয়েছে।আজ শুক্রবার (২১

2025-03-21T19:49:51+00:00
2025-03-21T19:49:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে রিকশাচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৩২৮)
X

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে এক রিকশাচালকে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে হত্যাকারীরা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে।

শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মৃতদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরবর্তীতে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর নির্ধারিত সময়ে সে রাতে বাড়ি না ফেরায়, স্বজনরা তার মোবাইলে ফোন করে। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। এরপর সকালে সাব্বিরের মৃতদেহ দেখে সেটি সনাক্ত করে। তবে ঘটনাস্থলে তার রিকশাটি পাওয়া যায়নি। 

ধারণা করা হচ্ছে সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায় সাব্বির মাদক সেবনের সাথে জড়িত ছিল।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy