ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে চুরির অভিযোগে গণপিটুনিতে লিটন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত রাতে ইউনিয়নের

2025-03-22T20:23:08+00:00
2025-03-22T20:23:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮:২৩ পিএম   (ভিজিট : ১৭৩)
X

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে চুরির অভিযোগে গণপিটুনিতে লিটন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত রাতে ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের হাজি বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকেন লিটনসহ চোর চক্রের তিনজন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাড়ির লোকজনকে মারধর করে দুজন পালিয়ে গেলেও লিটনকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘নিহত লিটন ১৫-১৬ বছর ধরে চট্টগ্রামে বসবাস করছেন বলে জানতে পেরেছি। এর আগেও তিন বছর আগে চুরির দায়ে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেছিলেন। শুক্রবার রাতে চুরির অভিযোগে স্থানীয় জনগণের পিটুনিতে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy