১৮ দিন আটকে রেখে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কুড়িগ্রামের রাজারহাটে এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেফতার করেছে

2025-03-22T19:59:26+00:00
2025-03-22T19:59:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৮ দিন আটকে রেখে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৮৪৯)
X

কুড়িগ্রামের রাজারহাটে এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। 

শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তছলিম উদ্দিন। শুক্রবার রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ফজলু লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ফজলুল অস্ত্রের ভয় দেখিয়ে ওই কিশোরীকে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে আসে। পরে স্ত্রীর সহযোগীতায় ওই কিশোরীকে আটকে রেখে ১৮ দিন যাবত ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলুল ও তার সহযোগী সেলিম। 

এরপর বুধবার রাতে ওই কিশোরী কৌশলে আটক অবস্থা থেকে পালিয়ে নিজ বাড়িতে আসার পথে টের পেয়ে যায় ফজলুলের লোকজন। তারা ধাওয়া দিলে ওই কিশোরী পার্শ্ববর্তী রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। সেখানেই ভুক্তভোগী তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার কথা প্রকাশ করেন। পরে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা হলে গতকাল শুক্রবার রাতে প্রধান আসামি ফজলুকে গ্রেফতার করে পুলিশ। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy