মানিকগঞ্জে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার পৃথক স্থান থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজন কিশোরী

2025-03-22T21:25:55+00:00
2025-03-22T21:25:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ৫০৫)
X

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার পৃথক স্থান থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজন কিশোরী ও একজন অজ্ঞাত পরিচয় নারী রয়েছেন।

আজ শনিবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রাম থেকে তনিমা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মো. রফিক মিয়ার মেয়ে। অপরদিকে, সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকা সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে একটি অজ্ঞাতপরিচয় নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

এছাড়া সাটুরিয়া উপজেলার বরুন্ডী-কান্দাপাড়া এলাকা থেকে আফসানা আক্তার (১৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আহাদ আলীর মেয়ে। উদ্ধার হওয়া তিনটি মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনটি মৃত্যুর কারণ স্পষ্ট হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানিয়েছেন, প্রাথমিকভাবে তনিমা আক্তার ও আফসানা আক্তারের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে, কালীগঙ্গা নদীতে ভাসমান নারীর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy