বগুড়ায় বৃদ্ধ কবিরাজকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে ধড়মোকাম কবরস্থানের

2025-03-23T16:04:31+00:00
2025-03-23T16:04:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বগুড়ায় বৃদ্ধ কবিরাজকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৪:০৪ পিএম   (ভিজিট : ১৯১)
X

বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশে চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মৃত আকবর আলী শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলীর ছেলে। নিহতের স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিহতের পুত্রবধূ বিউটি জানান, তার শ্বশুর আকবর আলী একজন কবিরাজ। রাত ৯টার দিকে আব্দুল লতিফ নামে একজন মোবাইল ফোনে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যান। এরপর আব্দুল লতিফ ও আকবর আলী একসঙ্গে ধড়মোকাম এলাকায় একটি চায়ের দোকানে চা খান। রাত ১১টার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে শাহজামাল বলেন, ঘটনাস্থলে গিয়ে আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হয় এগুলো ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের ৷ ঘটনার পর থেকেই আব্দুল লতিফ এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy