‘সুলতানি আমলের মতো ঈদ মিছিল হবে ঢাকায়’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুলতানি আমলে ও পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঢাকাবাসীর ঈদে বাড়তি আনন্দ যোগ করত ঈদ মিছিল। এই সংস্কৃতিকেই ঢাকা উত্তর

2025-03-23T18:20:46+00:00
2025-03-23T18:36:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘সুলতানি আমলের মতো ঈদ মিছিল হবে ঢাকায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৬:২০ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৫ ৬:৩৬ পিএম  (ভিজিট : ৪৩৮)
X

সুলতানি আমলে ও পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঢাকাবাসীর ঈদে বাড়তি আনন্দ যোগ করত ঈদ মিছিল। এই সংস্কৃতিকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এবার রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রোববার (২৩ মার্চ) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন আসিফ মাহমুদ।

তিনি লেখেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই।

এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হত। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বানিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনি মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দপূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।

আসুন নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসাথে উদযাপন করি। নগরবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy