সুন্দরবনে নতুন এলাকায় ফের আগুন, ধোঁয়ার কুণ্ডলী

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকার আগুন নিয়ন্ত্রণে এলেও সেখান থেকে এক কিলোমিটার দূরে গুলিশাখালী বন টহল ফাঁড়ি এলাকায়

2025-03-23T20:12:37+00:00
2025-03-23T20:12:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে নতুন এলাকায় ফের আগুন, ধোঁয়ার কুণ্ডলী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ১৩৬)
X

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকার আগুন নিয়ন্ত্রণে এলেও সেখান থেকে এক কিলোমিটার দূরে গুলিশাখালী বন টহল ফাঁড়ি এলাকায় নতুন করে আগুন লেগেছে। সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বন অফিসগুলোকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উড়ানো ড্রোনে দেখা গেছে- কলমতেজি থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে নতুন করে বড় এলাকাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী। স্থানীয় সংবাদকর্মীরা রোববার সকাল ৯টার দিকে ড্রোন উড়িয়ে ওই ধোঁয়া দেখতে পেয়েছেন। পরে বন বিভাগও সাড়ে ৯টার দিকে গুলিশাখালী বন টহল ফাঁড়ি এলাকার অন্তত তিনটি জায়গায় আগুনের উপস্থিত নিশ্চিত হয়েছে। ৩-৪টি জায়গায় বিক্ষিপ্তভাবে ধোঁয়া দেখতে পাওয়া গেছে। সেখানে দ্রুত ধোঁয়া বাড়ছে বলে জানিয়েছেন বন বিভাগের এক কর্মকর্তা।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি সংলগ্ন বনে আগুন দেখতে পান স্থানীয়রা। বনবিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকের শনিবার রাতভর চেষ্টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির এলাকার আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন লাগার কারণ কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্ম দিবসের মধ্যে ওই কমিটিকে আগুন লাগার কারণ অনুসন্ধান ও বনভূমির ক্ষয় নিরুপণ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সাকরিয়া হায়দার বলেন, বাগেরহাট, শরণখোলা ও মোরেলগঞ্জ নিয়ে মোট পাঁচটি ইউনিট সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর তীরে অবস্থান করছে। বনবিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়ে পানি ছিটানোর পর কলমতেজী এলাকার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সুন্দরবনের যে এলাকায় আগুন লেগেছে সেখান থেকে মরা ভোলা নদীর দূরত্ব অন্তত তিন কিলোমিটার। এত দূর থেকে পানি নিয়ে তা দিয়ে আগুন নেভাতে বেগ পেতে হয়।  

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, শনিবার দুপুর একটা নাগাদ বনকর্মীরা চাঁদপাই রেঞ্জের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখার পর বনকর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ওই এলাকার আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এছাড়া যেখানেই ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি সেখানে পানি ছিটানো হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy