গাজীপুরে লরি-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের পুবাইলে লরি ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের

2025-03-23T20:28:54+00:00
2025-03-23T20:28:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে লরি-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৭৪)
X

গাজীপুরের পুবাইলে লরি ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুরের পুবাইল থানাধীন হায়দরাবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও মাজুখান গ্রামের যাত্রী সাহেদ সাব্বির (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী লরি বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর লরি চালক পালিয়ে গেছেন। লরি ও ইজিবাইক সড়কের পাশে দুমড়ে-মুচড়ে পড়ে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy