আ.লীগকে নিষিদ্ধের বিক্ষোভে ছাত্রলীগ কর্মী আটক

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরার ছাত্রজনতা।রবিবার (২৩ মার্চ) দুপুরে

2025-03-23T21:34:51+00:00
2025-03-23T21:34:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আ.লীগকে নিষিদ্ধের বিক্ষোভে ছাত্রলীগ কর্মী আটক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৩৪ পিএম   (ভিজিট : ২২২)
X

জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরার ছাত্রজনতা। 

রবিবার (২৩ মার্চ) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রজনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মার্শাল জিহাদ, তিতাস পাটোয়ারী, হাবিবুর রহমান সহ আরও অনেকে।

বিক্ষোভ মিছিল শেষে ইউসূফ নামে এক যুবককে ছাত্রজনতা আটক করে। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে ওই যুবককে উদ্ধার করে মাগুরা সদর থানায় নিয়ে যাওয়া হয়।

এঘটনায় বিক্ষোভ মিছিলে থাকা ছাত্র হাবিবুর রহমান, মাশাল জিহাদ সহ অন্যান্যরা জানায়, আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে  বিক্ষোভ চলাকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেইটের সামনে দিয়ে ইউসূফ (২২) নামে এক ছাত্রলীগ কর্মী জয় বাংলা শ্লোগান দিয়ে সরে যাওয়ার সময় তাকে আটক করে ছাত্ররা। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তাকে সদর থানায় নিয়ে যায়।

এদিকে বিক্ষুদ্ধ জনতা ওই যুবকের মোটরসাইকেলটি সরকারি কলেজ গেটের সামনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

এই ঘটনায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী বলেন , রবিবার বেলা সাড়ে ১২টার দিকে জানতে পারি বিক্ষুদ্ধ জনতা ইউসূফ নামে এক যুবককে ডিসি কোর্টের পাশের এক দোকানে আটক করে রেখেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সহায়তায় আমরা তাকে উদ্ধার থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনার বিস্তারিত জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy