বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না: সাবেক মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাড্ডা থানাধীন এলাকায় সাজিদুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।আদালতে

2025-03-24T15:44:52+00:00
2025-03-24T15:44:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না: সাবেক মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩:৪৪ পিএম   (ভিজিট : ১৯৪)
X

বাড্ডা থানাধীন এলাকায় সাজিদুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

আদালতে তাকে হাজির করা হলে তিনি আইনজীবীর কাছে জানতে চেয়ে বলেন, ‘আজ কোন মামলা? কয়টা মামলা হয়েছে?’ জবাবে তার আইনজীবী বলেন, ‘স্যার, ৬০টার মতো মামলা হয়েছে।’ পাশে থাকা আরেক আইনজীবী বলেন, ‘না স্যার, ৫৬টার মতো মামলা হয়েছে।’ তখন আতিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বাদীকে চিনি না। বাদীও আমাকে চেনে না।’

আজ সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এই আলাপ করেন। এরপর বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। 

শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখান। পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এর আগে গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলে খাবার খেতে যান মো. সাজিদ হাওলাদার। খাওয়া শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী সিমা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে এজাহারনামীয় আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার আসামিদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy