ভান্ডারিয়ায় বাজার কমিটি এবং ব্যবসায়ীদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় বেসরকারি সংগঠন রূপান্তর এর ‘সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমুহের পলিথিন ও প্লাষ্টিক দূষণ কমানো

2025-03-24T18:28:01+00:00
2025-03-24T18:28:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় বাজার কমিটি এবং ব্যবসায়ীদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ১১৭)
X

পিরোজপুরের ভান্ডারিয়ায় বেসরকারি সংগঠন রূপান্তর এর ‘সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমুহের পলিথিন ও প্লাষ্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন’ প্রকল্পের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৪ মার্চ )সকালে উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ফোরামের আহবায়ক মো. জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসাইন, বিআরডিবি কর্মকর্তা মো. রুহুল আমিন,এস আই কামরুল ইসলাম রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া প্রমুখ।

সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাষ্টিক ও পলিথিন বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধ সচেতনীকরণ এবং সরকারি বেসরকারি সংগঠনসমুহ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দরবন ইমপ্যাক্ট জোনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃ, বিভিন্ন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy