কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।আজ

2025-03-24T19:34:28+00:00
2025-03-24T19:34:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৫৪)
X

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে শিল্পকলা চত্ত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রাান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।  

এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা ও পুনর্বাসন কার্মসূচির আওতায়  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy