কোটালীপাড়ায় ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর সুপার মার্কেট ও ঘাঘর বাজারের ব্যবসায়ীদের সাথে গোপালগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার

2025-03-24T19:45:32+00:00
2025-03-24T19:45:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ২৫২)
X

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর সুপার মার্কেট ও ঘাঘর বাজারের ব্যবসায়ীদের সাথে গোপালগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার পৌর সুপার মার্কেটে কোটালীপাড়া পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকিুল হাসান শুভ , কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ,  ঘাঘর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ দাড়িয়া, সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল,ব্যবসায়ী এসকেন্দার আলী কাজী,সিরাজুল হক তালুকদার বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট অতি দ্রæত পৌর সুপার মার্কেট ও ঘাঘর বাজারের সংযোগ সড়কটি নির্মাণের দাবী জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy