ভাঙ্গায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় যুথি আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরেেদহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।গতকাল রাতে উপজেলার মানিকদহ

2025-03-24T20:19:54+00:00
2025-03-24T20:19:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৩২)
X

ফরিদপুরের ভাঙ্গায় যুথি আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরেেদহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

গতকাল রাতে উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের কৃষক জামাল শেখের মেয়ে। সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, যুথি এক সময় স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করলেও বেশ কিছুদিন যাবৎ পড়াশোনা বন্ধ করেছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে যুথি তার মায়ের সাথে সদরপুর মার্কেটে ঈদের কেনাকাটা করে বাড়ী ফিরে আসে। বাড়িতে এসে ইফতার করে নামাজ পড়ে। রাত ৯টার দিকে যুথির ছোট ভাই রায়হান তার রুমে গিয়ে  শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলতে দেখে চিৎকার করে।

এ সময় বাড়ির লোকজন এগিয়ে এসে সবাই মিলে তার ঝুলন্ত দেহ নামায়। পরে বাড়ির লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রাত ২ টার দিকে তার মরদেহিিট উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: রিফাত উদ্দিন জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর থেকে যুথি আক্তার নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে মরদেহটি  ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy