প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার দুপুরে তাকে আদালতে

2025-03-24T20:11:32+00:00
2025-03-24T20:11:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ২৪৭)
X

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, এ ঘটনায় ওই ভুক্তভোগীর শ্বশুর বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তার ছেলে বিদেশে থাকেন। পুত্রবধূ তার দুই সন্তান নিয়ে শার্শা উপজেলার খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে বসবাস করেন। আসামি আল আমিন বাদীর ছেলের বন্ধু ও তারা সম্পর্কে দেবর-ভাবি। প্রায় তার বাড়িতে যাতায়াত করতেন আল আমিন। এর মাঝে তার পুত্রবধূর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন আল আমিন। ওই টাকা ফেরত দিতে গত ১৯ মার্চ রাত ১০টার দিকে বাড়িতে আসেন আল আমিন। কথাবার্তার একপর্যায় আল আমিন তার পুত্রবধূকে ধর্ষণ করে। এসময় পুত্রবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় আল আমিন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আল আমিনকে আটক করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোড়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগীকেও আদালতে আনা হয়। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন। 

উল্লেখ্য, এর আগে গত ২০১৮ সালে উপজেলার রঘুনাথপুর গ্রামে একই ঘটনায় আল আমিন জনতার হাতে আটক হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নগদ দুই লাখ টাকা দিয়ে সে যাত্রায় রক্ষা পায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy