বিমান থেকে নেমে শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ জেলায় সারজিস

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

শতাধিক গাড়ি নিয়ে নিজ জেলাপঞ্চগড়েগিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তার ছবি

2025-03-24T21:21:33+00:00
2025-03-24T21:56:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিমান থেকে নেমে শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ জেলায় সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯:২১ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৫ ৯:৫৬ পিএম  (ভিজিট : ৫৯৬)
X

শতাধিক গাড়ি নিয়ে নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তার ছবি সম্বলিত পোস্টার সাঁটানো মাইক্রোবাস, ট্রাকে করে লোকজনকে নানা স্লোগান দিতে দেখা যায়।

আজ সোমবার (২৪ মার্চ) উড়োজাহাজে করে ঢাকা থেকে নীলফামাীর সৈয়দপুর বিমানবন্দরে পৌছান তিনি। সেখান থেকে বিরাট গাড়ি বহরে করে পঞ্চগড়ে যান। দুপুরে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে আয়োজিত পথসভায় জনগণের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

পথসভায় সারজিস আলম বলেন, ‌‘কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশে মানুষ আর দলের নাম বা প্রতীকের ওপর ভিত্তি করে ভোট দেবে না। এতোদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন, যা আর হতে দেওয়া যাবে না। ভোটের আগে নেতারা এসে কিছু টাকা দিয়ে যান, আর নির্বাচনের পর জনগণের সেবার পরিবর্তে তারা অর্থের জন্য হাত বাড়ান। আমরা এই সংস্কৃতি পরিবর্তন করতে চাই। যে জনপ্রতিনিধি হয়ে মানুষের সম্পদ লুট করবে, তাকে আর মেনে নেওয়া যাবে না।’

জানা গেছে, ঢাকা থেকে উড়োজাহাজে করে সারজিস আলম সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা সাড়ে ১১টার দিকে। সেখানে কয়েকটি গাড়ি নিয়ে তার ঘনিষ্ঠজনেরা অপেক্ষা করছিলেন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।
দুপুরে তিনি দেবীগঞ্জ সদরের ফার্মগেট এলাকায় পৌঁছান। সেখানে জেলার পাঁচ উপজেলা থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে আসা এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ব্যান্ডদলের সদস্যদের সরব উপস্থিতিও ছিল। সেখান থেকে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান। সেখানে পথসভায় বক্তব্য দেন সারজিস।

আটোয়ারী উপজেলার রাখালদেবী এলাকার বাসিন্দা মিলন ইসলাম বলেন, ‘আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় সারজিস আলমকে নিতে গিয়েছিলাম। তবে আমাদের আগেই চারটি গাড়ি সারজিস আলমকে আনতে সৈয়দপুরে গিয়েছিল। পরে বোদা, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা ঘুরে আটোয়ারীতে এসে ইফতার করেছি আমরা।’

দেবীগঞ্জে পথসভা শেষ করে সারজিস আলম গাড়িবহর নিয়ে বোদা উপজেলার দিকে যান। সেখানে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি পথসভা করে পঞ্চগড় শহরের ওপর দিয়ে তেঁতুলিয়া উপজেলায় চলে যান সারজিস। পরে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় পথসভা শেষে গাড়িবহরটি পঞ্চগড় জেলা শহরে ফিরে আসে। তবে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি।

ইফতারের আগে গাড়িবহরটি পঞ্চগড় জেলা শহরের ওপর দিয়ে সরাসরি আটোয়ারী উপজেলা শহরে চলে আসে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আটোয়ারী উপজেলা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন গাড়িবহরে অংশ নেওয়া নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy