পুলিশের উচ্চ পর্যায়ে আবারও বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার

2025-03-25T15:17:51+00:00
2025-03-25T15:17:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের উচ্চ পর্যায়ে আবারও বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৩:১৭ পিএম   (ভিজিট : ৪৫৫)
X

পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

এতে বলা হয় ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে এবং এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

এছাড়া খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‍্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) এ বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এর আগে বাংলাদেশ পুলিশের ২০ জন অতিরিক্ত ডিআইজি ও ৩১ জন পুলিশ সুপারসহ ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy