ইউনূস-মোদি বৈঠক: ইতিবাচক সাড়ার অপেক্ষায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

থাইল্যান্ডে বিমসটেকের শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি

2025-03-25T17:08:28+00:00
2025-03-25T17:17:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউনূস-মোদি বৈঠক: ইতিবাচক সাড়ার অপেক্ষায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:০৮ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৫ ৫:১৭ পিএম  (ভিজিট : ২৪৬)
X

থাইল্যান্ডে বিমসটেকের শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সম্ভাব্য এই বৈঠক নিয়ে বাংলাদেশ এখন ভারতের ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। 

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বলেন, ‘বিমসটেক সামিটে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য আমরা প্রস্তুত। এখন দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি।’

আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। 

বৈঠকে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষ করে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy