কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক

2025-03-25T17:52:01+00:00
2025-03-25T17:52:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৩১)
X

গাজীপুরের কালীগঞ্জে ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ৫ কেজি ব্রিধান-৪৮ ও ব্রিধান-৯৮ জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার। 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy