ঘুষ গ্রহ‌ণের অভি‌যো‌গে প্রকৌশলীর ৫ বছ‌রের কারাদন্ড

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ঘুষ গ্রহণের অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় খুলনার এক‌টি আদালত এল‌জিইডি কয়রা উপ‌জেলা উপ সহকারী প্রকৌশলী এস এম হা‌বিবুল্লাহ‌কে দু‌টি

2025-03-25T18:07:22+00:00
2025-03-25T18:07:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘুষ গ্রহ‌ণের অভি‌যো‌গে প্রকৌশলীর ৫ বছ‌রের কারাদন্ড
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৬১)
X

ঘুষ গ্রহণের অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় খুলনার এক‌টি আদালত এল‌জিইডি কয়রা উপ‌জেলা উপ সহকারী প্রকৌশলী এস এম হা‌বিবুল্লাহ‌কে দু‌টি ধারায় ৫ বছ‌রের সশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সা‌থে তা‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ২ মা‌সের বিনাশ্রম দেওয়া হয়।

তি‌নি বা‌গেরহাট জেলার চিতলমারী উপ‌জেলার বড়বা‌ড়িয়া গ্রামের জ‌নৈক বোরহান উদ্দি‌নের ছে‌লে।

মঙ্গলবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদাল‌তের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি হা‌বিবুল্লাহ আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের বেঞ্চ সহকারী মোঃ ইয়া‌ছিন আলী।

দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের নিকট থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হয় এসএম হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপ-সহকারি পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলা নং-৭ (১৬/০৪/১৪ইং)। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারি পরিচালক এসএম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগষ্ট এসএম হাবিবুল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy