ঈদের কেনাকাটা করতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় নিহত বৃদ্ধ-বৃদ্ধা দম্পতি

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ সদরের চুরখাই মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী দুই প্রবীণ নিহত হয়েছেন।মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে

2025-03-25T19:23:47+00:00
2025-03-25T19:23:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈদের কেনাকাটা করতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় নিহত বৃদ্ধ-বৃদ্ধা দম্পতি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৫৪)
X

ময়মনসিংহ সদরের চুরখাই মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী দুই প্রবীণ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা দুইজনে মিলে ঈদের কেনাকাটা করতে বাড়ি থেকে ময়মনসিংহ শহরে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

নিহতরা হলেন, সদর উপজেলার পাড়াইল গ্রামের বাসিন্দা আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুজন ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসছিলেন। দুপুর দুইটার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারের চেষ্টা
করছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy