অস্ত্র-গুলিসহ সেনাবাহিনীর হাতে আটক বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারায় দুইটি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলিসহ এক বিএনপি নেতা ও তার ভাইকে আটক করেছে সেনাবাহিনী।

2025-03-25T19:29:47+00:00
2025-03-25T19:29:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ত্র-গুলিসহ সেনাবাহিনীর হাতে আটক বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ৬৮০)
X

কুষ্টিয়ার ভেড়ামারায় দুইটি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলিসহ এক বিএনপি নেতা ও তার ভাইকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার আড়কান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোকনুজ্জামান রোকন ভেড়ামরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার সঙ্গে আটক তার ভাই কাকনও বিএনপির নেতা বলে জানা গেছে।

ভেড়ামারার থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটকের পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান রোকনের বাড়িতে তল্লাশি করে। এ সময় একটি দেশি পিস্তল, একটি দেশি শুটার গান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন ও তার ভাই কাকনকে আটক করে সেনাবাহিনী।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ৮টা থেকে উপজেলার আড়কান্দি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম আহমেদের ছেলে হিমেলের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম গ্রুপের উপর গুলি চালানো হয়। এতে ফিরোজ আলী নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় উভয়পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে।

এরপর বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ৩টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুর করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল, একটি দেশি শুটার গান, ১১ রাউন্ড তাজা গুলিসহ রোকন ও কাকন হোসেনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy