শেখ মুজিবকে ‘স্বাধীনতার ঘোষক’ বলায় নারী এসিল্যান্ডকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব

2025-03-26T19:32:03+00:00
2025-03-26T19:39:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেখ মুজিবকে ‘স্বাধীনতার ঘোষক’ বলায় নারী এসিল্যান্ডকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭:৩২ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৫ ৭:৩৯ পিএম  (ভিজিট : ৩৩০)
X

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেয়ার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ উল্লেখ করেন সিরাজুম মুনিরা।

যদিও এসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেছেন, লেখাটি তিনি লিখেননি। আইডিটি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পেয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট ঘিরে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা। ঘটনাস্থল থেকে তিনি দ্রুত ফিরে আসেন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্টটি মুছে ফেলা হয়। পরে নতুন করে পোস্ট করে দাবি করা হয়, আইডি হ্যাক হয়েছিলো।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। তার আইডির পাসওয়ার্ড অন্য কারো কাছে ছিল। ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy