বৃদ্ধ দাদার একাধিক ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সাঁথিয়ায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বার অভিযোগে করা মামলায় ৭০ বছরের বৃদ্ধ আছাব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ

2025-03-26T20:45:27+00:00
2025-03-27T04:44:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বৃদ্ধ দাদার একাধিক ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:৪৫ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৫ ৪:৪৪ এএম  (ভিজিট : ৮৯৮)
X

সাঁথিয়ায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বার অভিযোগে করা মামলায় ৭০ বছরের বৃদ্ধ আছাব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে তাকে পাবনা আদালতে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ১৪ বছরের কিশোরীর বাবা একজন ঘোড়ার গাড়িচালক, মা গৃহকর্মীর কাজ করে সংসার চালান। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী দাদা আছাব আলী (৭০) নানা প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ করে। 

≫ বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও ভাইরাল

একপর্যায়ে কিশোরীর চলাফেরা ও শরীরের অবস্থা ভালো না থাকায় তাকে গত ১৬ মার্চ পাবনার শালগাড়িয়া মহল্লায় অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। ডাক্তার কিশোরীকে পরীক্ষা করে জানান, সে ১০ সপ্তাহ ৩ দিনের অন্তঃসত্ত্বা।

কিশোরী তার মা-বাবাকে জানায় প্রতিবেশী দাদা আছাব আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়।  এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy