জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে ধর্ষণের ঘটনায় আসামিকে তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পটুয়াখালীর দুমকীতে জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামি সাকিব

2025-03-27T17:12:06+00:00
2025-03-27T17:12:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে ধর্ষণের ঘটনায় আসামিকে তিন দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:১২ পিএম   (ভিজিট : ২৩০)
X

পটুয়াখালীর দুমকীতে জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামি সাকিব মুন্সীকে (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শিরিন সুলতানা এই আদেশ দেন।

আসামি সাকিব মুন্সী দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী গ্রামের বাসিন্দা মামুন মুন্সীর ছেলে।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন সিকদার বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রিমান্ড আবশ্যক ছিল।

পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশগ্রহণ করি। ন্যায়বিচারের স্বার্থে আমরা আসামির তিন দিনের রিমান্ডের পক্ষে ছিলাম।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের ১৭ বছর বয়সী কন্যা তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy