ইশরাককে মেয়র করায় ‘এমপি পদ’ দাবি করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

ডিএসসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক

2025-03-27T18:34:56+00:00
2025-03-27T19:09:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইশরাককে মেয়র করায় ‘এমপি পদ’ দাবি করলেন হিরো আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৬:৩৪ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৫ ৭:০৯ পিএম  (ভিজিট : ৫১০)
X

ডিএসসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন।

গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার। আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

ইশরাককে ঢাকার মেয়র ঘোষণার পর নিজের আসনে এমপি পদ দাবি করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেন তিনি। 

নিজের স্ট্যাটাসে হিরো আলম লেখেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। হিরো আলমের ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

এর আগে দেশের আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বলেছিলেন, তিনি আর রাজনীতিতে নেই। বিরতি নিয়েছেন। তিনি কোনো দলেও যোগদান করবেন না। নির্বাচনেও অংশ নেবেন না। মিডিয়া জগতের লোক, মিডিয়াতেই থাকতে চান হিরো আলম। তবে আজই নতুন করে এমপি পদ দাবি করে বসেন হিরো আলম।

হিরো আলমের এই স্ট্যাটাসে নেটিজেনদের সমর্থন লক্ষ করা গেছে। বেশির ভাগ নেটিজেন হিরো আলমের কথায় একমত পোষণ করেছেন। 

কেউ বলছেন, ‘হিরো আলমের দাবি যৌক্তিক’। কেউ কেউ বলছেন, ‘ইশরাক যদি মেয়র হয়! হিরো আলম কেন নয়?’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy