পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল ‘ভারী আগ্নেয়াস্ত্র’

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে পুকুর থেকে ৪টা‌ শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নাটোর সদর হাসপাতালের সামনে

2025-03-28T19:24:52+00:00
2025-03-28T19:24:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল ‘ভারী আগ্নেয়াস্ত্র’
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৭:২৪ পিএম   (ভিজিট : ৩৯১)
X

নাটোরে পুকুর থেকে ৪টা‌ শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নাটোর সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্র হলো- চারটি শর্টগান, ১টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামে। এসময় তারা দেখে একটি কম্বলে বরশি আটকে গেছে। পরে কম্বলটি খুলে দেখা যায় ১টি ইয়ারগান ও ১ দোনালা বন্দুক। 

বিষয়টি সদর থানা পুলিশকে জানালে আমরা এসে আলামতগুলো দেখি। এরপর নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুর খুঁজতে গিয়ে আরো দুটো পাট ছাড়া ও দুটি পাটসহ মোট চারটি শর্টগান পাওয়া যায়। 

তিনি আরও বলেন, আগামীকাল থেকে পুরো পুকুরের পানি সেঁচে নতুনভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy