১৩ তলা থেকে লাফিয়ে পড়লেন তরুণী, অতঃপর...

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন। তবে নিহতের নাম-পরিচয়

2025-03-28T20:17:30+00:00
2025-03-28T20:17:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৩ তলা থেকে লাফিয়ে পড়লেন তরুণী, অতঃপর...
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ২৯৩)
X

ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গাঙ্গিনারপাড় এলাকার ১৩ তলা বর্ণালী টাওয়ার থেকে পড়ে আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বহুতল ভবনটির ছাদে উঠে ওই তরুণী লাফিয়ে আত্মহত্যা করেন। পরে মরদেহ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। তবে তরুণীকে কেউ চিনতে পারেননি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, তরুণী আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহত কি কারণে এই ভবনটির ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy