সংঘর্ষ এড়াতে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

সংঘর্ষ এড়াতে টাঙ্গাইলে ঈদের মা‌ঠে ১৪৪ ধারা জা‌রি ক‌রে‌ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের অফিস আদেশে মাধ্যমে এ

2025-03-31T08:00:52+00:00
2025-03-31T08:00:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংঘর্ষ এড়াতে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৮:০০ এএম   (ভিজিট : ৩৩৬)
X

সংঘর্ষ এড়াতে টাঙ্গাইলে ঈদের মা‌ঠে ১৪৪ ধারা জা‌রি ক‌রে‌ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের অফিস আদেশে মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এ নির্দেশ জা‌রি ক‌রেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক। 

আদে‌শে বলা হয়, বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, বড় বাসালিয়া ঈদগা মাঠে ঈদের দিন (আজ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy