ঈদের মোনাজাতে চাওয়া হলো ‘দ্রুত নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের শান্তি ও সার্বিক মঙ্গল কামনা

2025-03-31T10:09:14+00:00
2025-03-31T10:09:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈদের মোনাজাতে চাওয়া হলো ‘দ্রুত নির্বাচন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১০:০৯ এএম   (ভিজিট : ৩২৬)
X

রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্যও প্রার্থনা করা হয়।  

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।  

ক্বারী গোলাম মোস্তফা মোনাজাতে বলেন, ‘যারা এত সুন্দর একটি ঈদ জামাতের আয়োজন করেছে, আগামীতে তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দিক। তাদের নেক হায়াত দান করুক।’  

মোনাজাতে তিনি আরও বলেন, ‘এখানে উপদেষ্টারা আছেন। দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছেন। আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা নির্বাচন দিতে পারেন।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy