রুনা লায়লাকে নিয়ে ড. ইউনূসের সঙ্গে যে কথা হলো শাহবাজের

বিনোদন ডেস্ক

বিনোদন

উপমহাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী রুনা লায়লা। কয়েক যুগ ধরে তার সংগীতের সঙ্গে পথ চলা। ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন

2025-04-02T08:06:31+00:00
2025-04-02T08:40:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রুনা লায়লাকে নিয়ে ড. ইউনূসের সঙ্গে যে কথা হলো শাহবাজের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৮:০৬ এএম  আপডেট: ০২.০৪.২০২৫ ৮:৪০ এএম  (ভিজিট : ৪৭০)
X

উপমহাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী রুনা লায়লা। কয়েক যুগ ধরে তার সংগীতের সঙ্গে পথ চলা। ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। যার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি।

সোমবার (৩১ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।  

উভয় নেতার এই ফোনালাপে বাংলাদেশের খ্যাতনামা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে এসেছে। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন শেহবাজ শরিফ।

এক্সে দেওয়া ওই পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ড. ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy