চিঠি দিয়ে ডাকাতির হুমকি ‘সব কিছু রেডি রাখবি, নইলে কোপ’

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ

2025-04-03T03:25:35+00:00
2025-04-03T03:28:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিঠি দিয়ে ডাকাতির হুমকি ‘সব কিছু রেডি রাখবি, নইলে কোপ’
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩:২৫ এএম  আপডেট: ০৩.০৪.২০২৫ ৩:২৮ এএম  (ভিজিট : ২৮৯)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।

গেলো ২৫ মার্চ এই হুমকি সম্বলিত চিঠি প্রথম পাঠানো হয়। এরপর আবারও (১ এপ্রিল) মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা একই ধরনের চিঠি দিয়েছে। 

চিঠিতে বলা হয়, “আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু।”

এই ঘটনা দেখে সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়া বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরবর্তীতে তারা সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমানকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূঁইয়া বলেন, গত ২৫ মার্চ অজ্ঞাত ব্যক্তিরা আমার বাড়ি ও দলিল লেখক আব্দুর রউফের বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি ফেলে যায়। এরপর আবারও মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে লিখে রাখে— “আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ।” এই ঘটনায় আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই, তবে জায়গা-জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে একটি মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, চিঠির মাধ্যমে ডাকাতির হুমকি সংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy