বিমসটেক সম্মেলন: ইউনূস-মোদীর বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে (সাইডলাইন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের

2025-04-03T03:29:32+00:00
2025-04-03T03:33:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিমসটেক সম্মেলন: ইউনূস-মোদীর বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩:২৯ এএম  আপডেট: ০৩.০৪.২০২৫ ৩:৩৩ এএম  (ভিজিট : ২৩৫)
X

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে (সাইডলাইন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ‘যথেষ্ট সম্ভাবনা’ রয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।  

বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফর ও বিমসটেক সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ বলেন, আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা আগামীকাল ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংকক যাচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। তার মানে আগামী চেয়ারম্যানশিপ অব বিমসটেক অর্পিত হবে আমাদের প্রধান উপদেষ্টার হাতে এবং বিমসটেক পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে।

এই সম্মেলনে প্রধান উপদেষ্টা বিমসটেক-এর বিভিন্ন রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরশুদিন ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy