সড়কের পাশে কার্টনে পড়েছিল অজ্ঞাত নারীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা কার্টন মোড়ানো অবস্থায় মাঝবয়সি অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার

2025-04-04T20:51:19+00:00
2025-04-04T20:51:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়কের পাশে কার্টনে পড়েছিল অজ্ঞাত নারীর লাশ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৮:৫১ পিএম   (ভিজিট : ৪০৮)
X

মানিকগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা কার্টন মোড়ানো অবস্থায় মাঝবয়সি অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকা থেকে কার্টুনটি উদ্ধার করা হয় বলে জানান মানিকগঞ্জ সদর থানা ওসি এস এম আমানউল্লাহ।

পুটাল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য চিত্ত রঞ্জন সরকার বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে বাঁশঝাড়ে কার্টন পড়ে থাকার বিষয়টি তাকে জানায়। পরে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টন রাস্তার পাশে রাখতে বলেন।

কার্টন থেকে দুর্গন্ধ ও রক্ত বের হচ্ছিল। খবর পেয়ে পুলিশ দুপুর ২টার দিকে কার্টন খুলে মাঝবয়সি নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন এবং ওসি এস এম আমান উল্লাহ।

সিআইডির ক্রাইম সিন ইউনিট লাশের পরিচয় শনাক্তে কাজ করছে বলে জানান ওসি আমান উল্লাহ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy