তরমুজ চুরিতে বাধায় কৃষককে পিটিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগেঞ্জে তরমুজ ক্ষেতে চুরিতে বাধা দেওয়ায় বখাটেদের পিটুনিতে কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৪

2025-04-04T23:26:29+00:00
2025-04-04T23:29:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তরমুজ চুরিতে বাধায় কৃষককে পিটিয়ে হত্যা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১:২৬ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৫ ১১:২৯ পিএম  (ভিজিট : ১৫৮)
X

বরিশালের বাকেরগেঞ্জে তরমুজ ক্ষেতে চুরিতে বাধা দেওয়ায় বখাটেদের পিটুনিতে কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায় তাকে পিটিয়ে জখম করে বখাটেরা।

নিহত কুদ্দুস হাওলাদার ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

নিহতের মামাতো ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বাড়ির পাশের জমিতে তরমুজ চাষ করেছিলেন কুদ্দুস হাওলাদার। স্থানীয় বখাটেরা তার জমি থেকে কিছু তরমুজ নিয়ে যায় ও চাঁদা দাবি করে। এর প্রতিবাদ জানালে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুদ্দুস হাওলাদারকে একা পেয়ে বেধড়ক পেটায় মিরাজ, আনোয়ার, হাসনাইন, সরোয়ার সানি, মতিউর রহমান, ফয়সালসহ ১০-১৫ জন।

বাকেরগঞ্জের চরামদ্দি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই এনামুল হক শহিদ জানান, জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করেছিলেন কৃষক কুদ্দুস হাওলাদার। কিন্তু কিছুদিন ধরে পার্শ্ববর্তী চরাদি এলাকার কিছু লোক রাতের আঁধারে তার ক্ষেতের তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছিলো। সম্প্রতি তারা দিনের বেলায়ও তরমুজ নিয়ে যাচ্ছিলো। বৃহস্পতিবার দুপুরে কুদ্দুস হাওলাদার বাধা দিলে তাকে ক্ষেতের পাশে থাকা গাছের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই বখাটেরা।

তিনি বলেন, পরে স্থানীয়রা তাকে আমাদের ফাঁড়িতে নিয়ে আসেন। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন দেখে আমরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy