ঘুরতে নিয়ে চেতনানাশক খাইয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী। ঘুরতে নিয়ে গিয়ে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ধর্ষণ করা হয়

2025-04-04T23:48:27+00:00
2025-04-04T23:55:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘুরতে নিয়ে চেতনানাশক খাইয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১:৪৮ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৫ ১১:৫৫ পিএম  (ভিজিট : ৫৯৪)
X

যশোরে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী। ঘুরতে নিয়ে গিয়ে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই তরুণীর।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রেমিক ও তার এক বন্ধুর বিরুদ্ধে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন, শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে তাজ ও তাজের বন্ধু শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে আনন্দ।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে তাজের তিন বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে তাজ তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে কৌশলে বুনোপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যান। ফ্ল্যাটের বাইরে পাহারায় ছিলেন তাজের বন্ধু আনন্দ। ফ্ল্যাটে যাওয়ার পর তাজ তরুণীকে জুস পান করতে দেন। জুস পান করার পর তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। সেই সুযোগে তাজ তাকে ধর্ষণ করেন। এসময় তরুণী চিৎকার করলে তাকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়।

পরে বিষয়টি পরিবারকে জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন ওই তরুণী।

যশোর কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, মামলা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy