কালিহাতীতে ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধার কানকাটা লাশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৫

2025-04-05T19:38:16+00:00
2025-04-05T19:42:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধার কানকাটা লাশ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:৩৮ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৫ ৭:৪২ পিএম  (ভিজিট : ২৪১)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই বৃদ্ধাকে হত্যা করে লাশটি লুকানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। নিহত ফজিলা বেগম উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ পায়নি। এ সময় বৃদ্ধার বসত ঘরটির দরজা ও জানালা বন্ধ ছিল।

আজ শনিবার সকাল ৮টার দিকে ঘরে না পেয়ে মেয়েরা ওই বৃদ্ধাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি পাশের ধানি জমির পাশে ফজিলা বেগমেরব লাশ দেখতে পান। ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তাদের চিৎকারে আশপপাশের লোকজন এগিয়ে আসলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফজিলা বেগমের স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র ফজিলাকে হত্যা করে তার গলা, কানে ও হাতে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবুল কালাম ভূইয়া জানান, বৃদ্ধা ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তার একটি কান কাটা ও নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে লাশটি লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy