মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই বন্ধু চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিনগত রাতে মারা গেছে।শুক্রবার

2025-04-05T19:45:02+00:00
2025-04-05T19:45:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৩৩)
X

পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই বন্ধু চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিনগত রাতে মারা গেছে।  

শুক্রবার (৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়ন হোসেন (১৭) রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. হৃদয় হোসেন (১৭) মারা যায়। এরা দুইজনেই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নয়ন হোসেন গাইবান্ধা জেলার মো. কামাল হোসেনের ছেলে এবং ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের মফিজ উদ্দিনের নাতি। সে নানার বাড়িতে থেকে স্কুলে পড়াশুনা করত। হৃদয় হোসেন ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে।  

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন (৩১ মার্চ) বিকেলে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে বের হয়। একপর্যায়ে তারা পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান সরাবারিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে নয়নের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং হৃদয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy