ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভালুকা প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন ও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার

2025-04-05T19:48:58+00:00
2025-04-05T19:52:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৫ ৭:৫২ পিএম  (ভিজিট : ১৩৩)
X

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন ও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিরুনিয়া  মোড় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে এবং গতরাতে মেদুয়ারি বান্দিয়া বাজারে ভরাডোবা-ঘাটাঈল আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৮৪)  এবং টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে রুবেল (৩০)।

জানা যায়, সকালে প্রাই‌ভেটকার যোগে সিলেট থেকে টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলার বিরুনীয়া মোড় এলাকায় পৌঁছালে (ঢাকা মে‌ট্রো গ-৩৪-৩৪৯৩) প্রাই‌ভেটকারটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এতে চালকসহ দুইজন আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রুবেলকে মৃত ঘোষণা করে। গাড়িতে থাকা চালক রুবেলের ভাগিনা সাজিম (১৬) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

অপরদিকে, গত রাতে মেদুয়ারি বান্দিয়া বাজারে ভরাডোবা-ঘাটাইল আঞ্চলিক সড়কে বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে চিকিৎসার জন্য ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ভালুকা ফায়ারসার্ভিস এর সিনিয়র অফিসার আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। মৃত্যুর বিষয়টি তিনি জানেন না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy