ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

গ্রামের বাড়িতে ঈদ করে কর্মস্থলে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ মিল্লাত হোসেন মিল্লাত (৩৩) নামে প্রাণ

2025-04-05T19:52:24+00:00
2025-04-05T19:52:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ২৪৩)
X

গ্রামের বাড়িতে ঈদ করে কর্মস্থলে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ মিল্লাত হোসেন মিল্লাত (৩৩) নামে প্রাণ গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দুপুরে মুক্তাগাছা-জামালপুর সড়কে রায়থোরা এরাচতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিল্লাত জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শহীদুল আলমের ছেলে। তিনি ছুটিতে বাড়িতে এসে স্বজনদের সাথে ঈদ করে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল মুন্সিগঞ্জে ফিরছিলেন। পুলিশ নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়েছে।

নিহতের স্বজনরা জানান, মিল্লাত মুন্সিগঞ্জে প্রাণগ্রুপের একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। স্বজনদের সাথে ঈদ করতে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন। পথে মুক্তাগাছার রায়থোরা এরাচতল নামক স্থানে একটি ব্যাটারি চালিত চলন্ত অটোরিকশার সাথে ধাক্কা লেগে বাইক নিয়ে তিনি সড়কে পড়ে যান। এসময় অজ্ঞাত একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় রাখা আছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy