পরকীয়ায় বাধা পেয়ে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিদ্ধিরগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মনিরুজ্জামান নামে এক যুবকের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায়

2025-04-05T21:18:07+00:00
2025-04-05T21:18:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরকীয়ায় বাধা পেয়ে স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন স্ত্রী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:১৮ পিএম   (ভিজিট : ৩২৯)
X

সিদ্ধিরগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মনিরুজ্জামান নামে এক যুবকের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিন সকালে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় আটকরা হলেন- জামালপুরের বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোয়া ও তার পরকীয়া প্রেমিক তৌহিদ (৩০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ও অভিযুক্ত ছোয়া ২০১৪ সাল থেকে সাংসারিক জীবনে আবদ্ধ ছিলেন। ভুক্তভোগী স্বামী চাকরির সুবাদে বাইরে থাকতেন। এই সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। তৌহিদের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জানতে পেরে স্ত্রীকে জিজ্ঞেস করেন মনিরুজ্জামান। এরপর সেদিন রাতে মনিরুজ্জামানকে চেতনানাশক খাইয়ে তার বিশেষ অঙ্গ কেটে স্ত্রী ছোয়া বাসায় থাকা অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয় যান।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সকালে অভিযোগ করার পর বিকেলেই স্ত্রী এবং তার প্রেমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy