নওগাঁয় নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাহিদ নামে এক ছাত্রকে আটক করেছে

2025-04-05T21:24:20+00:00
2025-04-05T21:24:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:২৪ পিএম   (ভিজিট : ১০০১)
X

নওগাঁর মান্দায় নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাহিদ নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ। 

আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়। আটক জাহিদ উপজেলা কশব ইউনিয়ন চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রীর সঙ্গে ২ বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে জাহিদ হোসেনের। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) আনুমানিক ছয়টার দিকে মৈনম ইউনিয়নের বোদ্ধপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চকবালু গ্রামের আনিছার রহমানের ছেলে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়।

আজ শনিবার সকাল ৯টার সময় ভুক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন। দুপুরে উভয় পক্ষের অভিভাবক ও জাহিদ থানায় আসলে তাকে আটক করে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নওগাঁ জেলা সরকারি মেডিকেল হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে পাঠান।

মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমনে আইনে (৯) ১ ধারায় মামলা হয়। পরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy