আয়নাঘরে তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে ‘টাইম বোমা’ রাখা হয়েছিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আয়নাঘরে গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্য টাইম বোমা রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

2025-04-06T15:30:47+00:00
2025-04-06T15:30:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আয়নাঘরে তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে ‘টাইম বোমা’ রাখা হয়েছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৩:৩০ পিএম   (ভিজিট : ২৭৩)
X

আয়নাঘরে গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্য টাইম বোমা রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কাজুল ইসলাম। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালে চার মামলার শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, ‘আমিসহ গুমের মামলা তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। তবে কোনো ষড়যন্ত্র বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। ট্রাইব্যুনালের বিচার নিয়ে দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারবেন না।’
 
বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল তৈরির নিয়ে রাজনৈতিক দলের দাবির বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার মন্তব্য করা উচিৎ হবে। রাজনৈতিক দলগুলো তাদের দাবি জানাতে পারে। রাজনীতির কাজ হচ্ছে দেশকে নিয়ে ভাবা। ফলে তারা এই বষিয়ে ভাবতে পারে। অপরাধের যে বিস্তৃতি, তা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। তবে সারা দেশে ছড়িয়ে দেয়া কতটা বাস্তবসম্মত, সেটা সরকার অবশ্যই চিন্তা করবে।’

তিনি আরও বলেন, ‘একটা ট্রাইব্যুনাল অবশ্যই যথেষ্ট নয়। এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। সরকারও এ ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করছে। সহসাই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদী।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy