রাস্তার পাশে কার্টনে মোড়ানো নারীর লাশের পরিচয় মিলেছে

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ সদর উপজেলায় রাস্তার পাশ থেকে কার্টনবন্দি অবস্থায় উদ্ধার হওয়া সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর

2025-04-06T17:01:01+00:00
2025-04-06T17:01:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাস্তার পাশে কার্টনে মোড়ানো নারীর লাশের পরিচয় মিলেছে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:০১ পিএম   (ভিজিট : ৩২১)
X

মানিকগঞ্জ সদর উপজেলায় রাস্তার পাশ থেকে কার্টনবন্দি অবস্থায় উদ্ধার হওয়া সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে এখনো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রোববার (৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত বিউটি গোস্বামী লালমনিরহাটের আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। তার স্বামীর নাম অলক রঞ্জন গোস্বামী। স্বামীর সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। অলক রঞ্জন রাজধানীর একটি বায়িং হাউজে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তে মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের খবর দিয়ে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে থেকে কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ করে পুলিশ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy