নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে

2025-04-06T17:06:54+00:00
2025-04-06T17:06:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:০৬ পিএম   (ভিজিট : ৪৪০)
X

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। শোভন মেহেরপুর পৌর এলাকার ক্যাশব পাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয় খান স্টেডিয়াম পাডার সবুজের ছেলে।

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy