মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে গালিগালাজ যুবদল নেতার

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিংগাইর থানা পুলিশ এজাহারভূক্ত এক আসামিকে গ্রেফতার করলে স্থানীয় যুবদলের দুই নেতা মদ্যপ অবস্থায় থানায় গিয়ে ওই আসামিকে

2025-04-06T17:59:15+00:00
2025-04-06T18:51:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে গালিগালাজ যুবদল নেতার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:৫৯ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৫ ৬:৫১ পিএম  (ভিজিট : ২৯৫)
X

সিংগাইর থানা পুলিশ এজাহারভূক্ত এক আসামিকে গ্রেফতার করলে স্থানীয় যুবদলের দুই নেতা মদ্যপ অবস্থায় থানায় গিয়ে ওই আসামিকে ছেড়ে দিতে বলেন। তাদের কথায় পুলিশ আসামিকে ছেড়ে না দেওয়ায়, পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং গালিগালাজ করেন যুবদলের ওই দুই নেতা। পরে পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করে।

আজ রোববার (৬ এপ্রিল) দুপুরে সিংগাইর থানার আফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার (৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জের সিংগাইর থানায় এই ঘটনা ঘটে।

গ্রেফতার যুবদলের ওই দুই নেতা হলেন— সিংগাইরের পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার একটি মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে সিংগাইর থানার পুলিশ। এ ঘটনায় রাত ৯টার দিকে মদ পান করে যুবদলের স্থানীয় ওই দুই নেতা থানায় গিয়ে পুলিশ সদস্যদের আসামিকে ছেড়ে দিতে বলেন। আসামিকে ছেড়ে না দেওয়ায় পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করতে থাকেন। পরে পুলিশ মদ্যপ অবস্থায় তাদের আটক করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের পেট থেকে অ্যালকোহল বের করা হয়।

এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তদন্তের ঘটনার সত্যতা পাওয়া গেলে যুবদলের ওই দুই নেতার বিরুদ্ধে সাংগঠিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনবিরোধী এবং দেশের প্রচলিত আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে সংগঠনের কেউ জড়িত থাকলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

সিংগাইর থানার আফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি থানায় আসেন। এরপর তারা এজাহারভুক্ত এক আসামিকে ছাড়তে বলেন। এ সময় পুলিশ সদস্যদের গালিগালাজ করেন। এ ঘটনায় গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy