ছুটি শেষে নিজ কার্যালয়ে ফিরে জেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ঈদুল ফিতরের দীর্ঘ ১১ দিনের ছুটি শেষে আজ সকালে কর্মস্থলে যোগদান করেন খুলনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল

2025-04-06T19:36:11+00:00
2025-04-06T19:36:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছুটি শেষে নিজ কার্যালয়ে ফিরে জেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২০২)
X

ঈদুল ফিতরের দীর্ঘ ১১ দিনের ছুটি শেষে আজ সকালে কর্মস্থলে যোগদান করেন খুলনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল হক। দুপুর ১২টার দিকে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। হঠাৎ কাঁপতে কাঁপতে চেয়ারে পড়ে যান। দ্রুত সহকর্মীরা তাকে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৬ এপ্রিল) বিকালে তার মরদেহ রাজশাহী জেলার পবা উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে।

শিক্ষা কর্মকর্তার আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মীদের মাঝে। খুলনা জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক শেখ শাহিনুর রহমান বলেন, ঈদের ছুটি কাটিয়ে রোববার সকালে শামসুল হক কাজে যোগ দেন। বেলা ১২টায় নিজের কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ তিনি চেয়ারে পড়ে যান। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়েছে। বিকেলে মরদেহ গোসল করিয়ে রাজশাহীতে তার গ্রামের বাড়ি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

সহকর্মীরা জানান, খুলনায় তিনি একাই থাকতেন। তার দুই স্ত্রীর একজন সাতক্ষীরা এবং একজন ঢাকায় থাকেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy